ঢাকাMonday , 8 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে ৪ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার 

দেশ চ্যানেল
April 8, 2024 3:36 pm
Link Copied!

মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে ৪ সন্তানের জননী শারমিন আক্তার নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তাড়াইল থানা পুলিশ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের শালিহা গ্রামের আবদুর রহিম’র স্ত্রী চার সন্তানের জননী শারমিন আক্তার (৪১) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় জর্জরিত ছিল। পারিবারিকভাবে তাদের সংসারে কোনো প্রকার মতানৈক্য না থাকলেও সোমবার সকাল ১০ টায় স্বামীর অজান্তে ঘরের দরজা আটকিয়ে ধন্নার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শারমিনের পরিবারের লোকজন থানায় সংবাদ পাঠালে এসআই আসিবুল হক ভুঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতাহাল শেষে নিহতের লাশ থানায় নিয়ে আসেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য বিকাল ৫ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST