ঢাকাSunday , 14 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততদিন সুরক্ষিত- ডেপুটি স্পিকার

দেশ চ্যানেল
April 14, 2024 2:48 am
Link Copied!

আবুজর গিফারী

শনিবার সন্ধ্যা সাতটায় বেড়া নাগরিক কমিটির উদ্যোগে বেড়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বেড়া নাগরিক কমিটির সভাপতি, আলহাজ্ব আল মাহমুদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শামসুল হক টুকু, ডেপুটি স্পিকার, মহান জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আসিফ সামস্ রঞ্জন, মেয়র, বেড়া পৌরসভা। বেড়া নাগরিক কমিটির সদস্য সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ তার বক্তব্যে বলেন যে, বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশ সুরক্ষিত থাকবে ইনশাল্লাহ।

তিনি বর্তমান সরকারের সাথে থাকবার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। ডেপুটি স্পিকার আরো বলেন যে, গত জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় রাজনীতির কারণে জনগণের মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল যার প্রতিফলন ঘটেছিল নির্বাচনে ভোট প্রক্রিয়ার মাধ্যমে। তবে বর্তমানে জনগণ সেটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। তিনি বলেন যে, বেড়া- সাঁথিয়া নির্বাচনী এলাকার উন্নয়নে জনগণের পরামর্শ অনুযায়ী সবসময় কাজ করার অঙ্গীকার করেন। তিনি আরো বলেন, জনগণের জন্য তার দরজা সব সময় খোলা। মাননীয় ডেপুটি স্পিকার, বেড়া পৌরসভার মেয়রকে স্মরণ করিয়ে দিয়ে বলেন যে, নির্বাচনী ওয়াদা অনুযায়ী এক এক করে তার ওয়াদা গুলো পূরণ করতে হবে।

বেড়া পৌরসভার মেয়র, অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, তার বক্তব্যে বলেন যে, আমি বর্তমানে অনেকগুলো কাজে হাত দিয়েছি তার সাফল্য জনগণ অচিরেই দেখতে পাবে। তাঁর দীর্ঘ ভাষণ এ বলেন যে, বেড়া পৌরবাসী অবিলম্বেই দেখতে পাবে তার কাজের নমুনা। তিনি বলেন যে, খুব শীঘ্রই বেড়াতে একটা অত্যাধুনিক সুইমিং পুল হতে যাচ্ছে যা, বেড়া পৌরসভার তত্ত্বাবধানে নির্মাণ করা হবে।বেড়ার জনগণকে বেড়া পৌরসভার জরুরী জনসেবা কল সেন্টার ব্যবহার করার জন্য উদাত্ত আহবান জানান।এসময় তিনি অতীতে বেড়া পৌরসভার মেয়র কর্তৃক ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেন। যে কারণে সময় মত সেগুলো পরিষ্কার ও রক্ষণাবেক্ষণে প্রচন্ড বেগ পেতে হচ্ছে।পৌর মেয়র আরো বলেন যে, আগামী আড়াই বছরের মধ্যে পৌরসভার উন্নয়নে অনেক দৃশ্যমান উন্নয়ন পৌরবাসী দেখতে পাবে ইনশাআল্লাহ।

স্বাগত ভাষণে বেড়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, এডভোকেট আমিনুল ইসলাম পোটল বলেন যে, বেড়া নাগরিক কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক কিন্তু এই নাগরিক কমিটি বেড়ার অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তার বিষয়ে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।

বেড়া নাগরিক কমিটির সভাপতি, আলহাজ্ব আল মাহমুদ সরকার সমাপনী ভাষণের আগে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন। সভাপতি আল মাহমুদ সরকার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল (সাবেক দুইবারের সভাপতি, পাবনা বার)I

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST