ঢাকাMonday , 15 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে অনশনে বসা প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক

দেশ চ্যানেল
April 15, 2024 11:07 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসা কলেজছাত্রী প্রেমিকাকে অবশেষে বিয়ে করেছেন প্রেমিক সোহেল রানা ।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন।

তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারিবারিকভাবে ১১ লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে দুপুরে তাদের বিয়ে হয়েছে।

উল্লেখ্য,এর আগে রোববার (১৪ ই এপ্রিল) রাত থেকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি গ্রামে প্রেমিক সোহেল রানার বাড়িতে ওই কলেজছাত্রী প্রেমিকা অনশন শুরু করে।

এ নিয়ে দৈনিক নয়া দিগন্ত,আজবেলা,দেশ চ্যানেলসহ কয়েকটি অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হলে মূহূর্তেই বিষয়টি আলোচিত হয়। এবং থানা পুলিশ, রাজনীতিবিদসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST