ঢাকাThursday , 18 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিহাদ আল ইসলামের মনোনয়ন বাতিল

দেশ চ্যানেল
April 18, 2024 7:43 am
Link Copied!

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিহাদ আল ইসলামের মামলার তথ্য গোপন করায় মনোনয়নের যাচাই-বাছাই কালে প্রার্থীতা বাতিল করা হয়।

নির্বাচনী হলফ নামায় মামলার তথ্য গোপন ও
গরমিল থাকায় তার এ মনোনয়ন বাতিল করা হয় বলে জানা গেছে। তবে আপীল করার সূযোগ রয়েছে।

গতকাল বুধবার (১৭ এপ্রিল) সকাল হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রার্থীদের মনোনয়ন বৈধ এবং বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচন রিটানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।

এরমধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম, মোঃ আকরাম হোসেন, মোঃ জামাত আলী মুন্সিকে মনোনয়ন বৈধ ঘোষনা করেন।

যাচাই বাছাই অনুষ্ঠানে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সিরাজুল ইসলাম সহ বেলকুচি ও কাজিপুর উপজেলার পুলিশ কর্মকর্তা, খাদ্য অফিসের কর্মকর্তা , নির্বাচন অফিসের কর্মকর্তাগণ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৪জনের মধ্যে জিহাদ আল ইসলামের মনোনয়ন বাতিল ও চেয়ারম্যান পদপ্রার্থী ৬ জনের মধ্যে এস.এম.নাছিম রেজা নুর , মোঃ রাশেদ ইউসূফ জুয়েলকে মনোনয়ন বাতিল করা হয়।

তফসিল অনুযায়ী ৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচন মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন অংশগ্রহণকারী সকল প্রার্থী , প্রস্তাবক ও সর্মথকদের উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ এপ্রিল ২০২৪ তারিখে মনোনয়ন জমা দেন।
তফসিল অনুযায়ী, ২২ এপ্রিল-২০২৪ তারিখে প্রার্থীতা প্রত্যাহার ও ২৩ এপ্রিল প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৮ মে-২০২৪ তারিখে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST