ঢাকাSunday , 21 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে নবনির্বাচিত এমপি সাম্মী আহম্মেদকে নাগরিক সংর্বধনা।

দেশ চ্যানেল
April 21, 2024 3:03 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।

বরিশাল -১৭ আসনের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মী আহম্মেদকে নাগরিক সংর্বধনা দেওয়া হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খানের সভাপতিত্বে মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্বা পার্কে এই নাগরিক সংর্বধনা দেওয়া হয়।

 

নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্বা সংসদ সংবধনা প্রদান করেন।

 

এসময় হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত হন।

 

উক্ত নাগরিক সংর্বধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মনসুর আহমেদ, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুসহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST