ঢাকাWednesday , 24 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে হিট স্ট্রোক টমটম চালকের মৃত্যু।

দেশ চ্যানেল
April 24, 2024 5:36 am
Link Copied!

সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে রায়হান উদ্দিন (৫২) নামে টমটম চালক হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তালিবপুর গ্রামে তিনি মারা যান। রায়হান উদ্দিন ওই গ্রামের সাঈম উদ্দিনের ছেলে। স্থানীয় স্কুল শিক্ষক আল মাসুদ জানান, মঙ্গলবার দুপুরে টমটম চালাতে গিয়ে তীব্র গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল হাসনাত জানান, তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST