ঢাকাWednesday , 24 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ |

দেশ চ্যানেল
April 24, 2024 6:57 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

“পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে ছোনগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম এবং বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু।

জানা যায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায়

তালিকাভূক্ত সুবিধাভোগী ১৩৫ জন পাটচাষীদের মাঝে ১’কেজি করে উন্নত জাতের পাট বীজ, ইউরিয়া ৬’কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছোনগাছা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও মো. আলিমুল হক, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST