ঢাকাThursday , 25 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশী নিহত-১ |

দেশ চ্যানেল
April 25, 2024 3:15 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

দক্ষিণ আফ্রিকার ডাকাতদের হামলায় বাংলাদেশী এক ব্যবসায়ী রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন।বাংলাদেশ সময় বুধবার(২৪ শেএপ্রিল)বিকাল প্রায় ৪টার দিকে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে(জেনারেল স্টোর)কর্মরত অবস্থায় তাকে দক্ষিণ আফ্রিকার ডাকাত দলেরা হাত-পা বেঁধে মুখমণ্ডলে কালো রংয়ের প্লাস্টিক পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।নিহত যুবকের নাম আসিফ ইকবাল কামাল(৫০)।তিনি সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মিয়া বাড়ির মৃত খলিল মিয়ার তৃতীয় সন্তান।কামাল বিগত-১০ বছর পূর্বে স্ত্রী ও কন্যাকে রেখে দক্ষিণ আফ্রিকায় কাজের তাগিদে গিয়ে ব্যাবসা শুরু করেন।প্রায় সময়েই দেশে আসার কথা থাকলেও ব্যবসার চাপে আসতে পারেননি তিনি।নিহতের চাচাতো ভাই সাংবাদিক মাসুম মাহমুদ ও ভাগিনা সিফাত তথ্যটি নিশ্চিত করেন।সাংবাদিক সিফাত বলেন-কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন।বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তার দোকানটিতে ডাকাতদল হানা দেয়।এসময় ডাকাতরা হাত-পা বেঁধে তার মুখমণ্ডলে পলিথিন দিয়ে আটকে ফেলে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান হতে নগদ অর্থ ও দোকানের মালামাল লুটে নেয়।পরবর্তীতে শ্বাসরুদ্ধ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।সাংবাদিক সিফাত আরো জানান-আমাদের এক আত্মীয় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।দ্রুত তার লাশ যেন দেশে ফিরে সেই ব্যবস্থা করা হচ্ছে।সূত্রে জানাযায়-ডিসেম্বর ২০২৩ইং এর মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকায় একই ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাত দলেরা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকার লাকি হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে।দক্ষিণ আফ্রিকায় লাকি হোসেনের হত্যার রেশ কাটতে না কাটতেই আবার দ্বিতীয় খুন হলো আরেক রেমিটেন্স যোদ্ধার।ব্যবসায়ী রেমিটেন্স যোদ্ধা কামালের পরিবার দুঃখ প্রকাশ করে বলেন-দক্ষিণ আফ্রিকায় এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটতে থাকলে,বাংলাদেশ হারাবে রেমিটেন্স এবং বাংলার মা হারাবে তাদের প্রাণপ্রিয় সন্তান।পরবর্তীতে এই ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্যে,দক্ষিণ আফ্রিকায় নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমাদের দেশের সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST