ঢাকাSaturday , 27 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন।

দেশ চ্যানেল
April 27, 2024 12:14 pm
Link Copied!

 জেলা প্রতিনিধি:নড়াইল

নড়াইলের লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন।

 

শনিবার (২৭ এপ্রিল) বেলা ৩ টার দিকে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ট নব নির্মিত ভবন উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

 

স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনকালে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন বলেন, আমি নড়াইলের মাটিতে এসে অনেক খুশি। নড়াইলে অনেক জ্ঞানী গুনী মানুষের জন্মস্থান। হুইপ মাশরাফীর আমন্ত্রণে আমি নড়াইলে এসেছি। আজ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমার অনেক ভাল লাগছে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইলের সিভিল সার্জন সাজেদা বেগম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ প্রমুখ।

 

উল্লেখ্য, প্রায় ১০ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ১৬৩ টাকা ব্যয়ে প্রায় ৪ বছর ধরে লোহাগড়া

৩১ শয্যা বিশিষ্ট ৩ তলা ভবন এবং ৩ তলা স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST