ঢাকাSunday , 28 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত।

দেশ চ্যানেল
April 28, 2024 1:48 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

স্মার্ট লিগ্যাল এইড ” স্মার্ট দেশ ” বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

 

রবিবার (২৮শে এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইডের আয়োজনে এবং জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ।

 

উদ্বোধনের পর জেলা জজের নেতৃত্বেই একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের পায়রা চত্বর প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির কার্যারয়ের সামনের সভামঞ্চে গিয়ে মিলিত হয়।

 

আলোচনা সভা শুরু হওয়ার আগে অতিথিরা লিগ্যাল এইড দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন এবং আইনগত সহায়তা দেওয়ার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, সিভিল সার্জন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জিপি, পিপি, সিওর নিবার্হী পরিচালক সামছুল আলম প্রমুখ।

 

আলোচনা সভায় জেলা ও দায়রা জজ বলেন, সম্ভাব্য কম খরচে ও কম সময়ে বিচারিক সেবা প্রদান করা লিগ্যাল এইড এর কাজ। ২০০০ সালে লিগ্যাল এইডের জন্ম হয়ে আজ তা পূর্ণাজ্ঞ যৌবন প্রাপ্ত হয়েছে, সাধারণ বিচার প্রার্থীকে এখন আকর্ষণ করে।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোন ব্যক্তি যেন অর্থের অভাবে বিচারের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেকারণে লিগ্যাল এইড সকল দরিদ্র ও দুঃখী বিচারপ্রার্থীদের পাশে থাকবে কোন অর্থের প্রয়োজন হবে না। ঝিনাইদহ বর্তমানে লিগ্যাল এইডের বিচারিক সহায়তায় দেশের তৃতীয় অবস্থানে আছে।

 

সমাপনী বক্তব্য দেওয়ার আগে তিনি এবছরের লিগ্যাল এইডের শ্রেষ্ঠ আইনজীব মোঃ সোহানুর জোয়ার্দার সোহাগকে পুরষ্কৃত করেন ও ক্রেস্ট উপহার দেন।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজিদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST