ঢাকাWednesday , 1 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে  শ্রমিকদের আয়োজনে মে দিবস পালিত।

Link Copied!

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

সারাদেশের ন্যায় বাংলাবান্ধা স্থলবন্দরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। বুধবার ১লা মে সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে লোড আনলোড শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ২৬৩৪),বাংলাবান্ধা স্থলবন্দরে লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২৩০৫)আয়োজনে ”শ্রমিক-মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর লোড আনলোড অফিস থেকে র‌্যালি বের বন্দরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

 

বাংলাবান্ধা স্থলবন্দরে লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সভাপতি আক্তারুল ইসলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দরে লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আঃ রহমান ইমিগ্রেশনের এসআই ফারুক, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দীন খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কবীর হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ হাসান তুহিন,উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আবু সালে ইব্রাহীম ইমরান,মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতানা রাজিয়া।এরআগে বাংলাবান্ধা স্থলবন্দরে লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২৩০৫) সাধারণ সম্পাদক কলি আহম্মেদ এর সঞ্চালনায় রইসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন।

 

এছাড়াও পঞ্চগড় জেলার ট্রাক ট্যাংকলড়ী কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২৬৪),১নং বাংলাবান্ধা শাখা কার্যালয় তিরনইহাট (রেজি নং-২০৬৯),জেলা বাস মিনিবাস মাক্রোবাস, শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৬৬০), পৃথক পৃথক ভাবে দিনটি উৎযাপন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST