ঢাকাThursday , 9 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বজ্রপাতে কৃষক নিহত ।

Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাঠের কাটা ধান আনতে গিয়ে বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন।

 

নিহত মুজিবর চৌধুরী (৫১) লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জামাতা মোর্শেদ মৃধা।

 

নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে মুজিবর চৌধুরী তার বাড়ির পশ্চিম পাশের মাঠে কাটা ধান আনতে যান। এ সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে শুরু হয়। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি স্ত্রী, দু’কন্যা এবং এক পুত্র সন্তান রেখে গেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST