ঢাকাSaturday , 18 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে দূর্নীতির অভিযোগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চুরান্ত ফলাফল প্রত্যাহার।

Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ

দূর্নীতি সহ বিবিধ অভিযোগ থাকায় উপজেলা পর্যায়ে উদযাপিত জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৪ এ কলেজ পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এর চুরান্ত ফলাফল প্রত্যাহার করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান।

গত ১২ মে রবিবার,উমশিঅ/কাল-মাদারী/বিবিধ/২০২৪-১০৮/৪(১).স্মারক বিষয়টি জেলা প্রশাসক,জেলা শিক্ষা অফিস,উপজেলা নির্বাহী অফিসার বরাবর অফিস কপি প্রেরন করা হয়েছে বলে আজ(১৮মে) শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নিশ্চিত করেন।

জানা যায়,উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৪ এ কলেজ পর্যায় মাদারীপুরের ডাসার উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রধান দুর্লভানন্দ বাড়ৈ কে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করায়,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহলে সমালোচনার শুরু হয়। দুর্লভানন্দ বাড়ৈ শশীকর কলেজ যোগদানের পর থেকে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠানকে অনিয়ম দূর্ণীতির আখরায় পরিনিত করার অভিযোগ পাওয়া গেছে।কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বানিজ্য করার অভিযোগ রয়েছে। অধ্যক্ষ দূর্লভানন্দ প্রতিষ্ঠানে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে স্ত্রী চম্পা রানীকেও সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে কলেজে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। কোন নিয়মনীতি তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে কলেজে পরিচালনা করার অভিযোগ আছে অধ্যক্ষ দূর্লভানন্দ বিরুদ্ধে। অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে মাউশি বিভাগ এবং তদন্ত প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের এমপিও বাতিল করেন।

এক মাসের ব্যবদানে পুরনায় তদন্ত দেন মাউশি বিভাগ এবং তদন্তনাধীন থাকা অবস্থায় উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৪এর কমিটি কলেজ পযার্য়ে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে দুর্লভানন্দ বাড়ৈ কে নির্বাচিত করেন।

পরবর্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এর বিভন্ন দুর্নীতি সহ বিবিধ অভিযোগের বিষয়টি অবগত হন এবং অভিযোগটি তদন্তনাধীন থাকায় উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ কমিটির সিদ্ধান্ত মোতাবেক শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচনের বিষয়টি প্রত্যাহার করেন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি অবগত ছিলাম না।

তাই ভুলক্রমে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছিল। পরবর্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ কমিটির সিদ্ধান্ত মোতাবেক শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচনের বিষয়টি প্রত্যাহার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST