ঢাকাThursday , 30 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোনারগাঁও থেকে উদ্ধার।

Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নিখোঁজ হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকারের খোঁজ মিলেছে।নিখোঁজের ৩ দিন পর বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলার কাঁচপুর হতে তাকে উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক(অফিসার ইনচার্জ)মোঃ রেজাউল হক।পুলিশ পরিদর্শক জানান- সকালের দিকে কাঁচপুরে কর্মরত পুলিশ কর্মকর্তাদের কাছে এক নারী আসলে,তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী বলে পরিচয় দেন।ঘটনা জানার পর,বিষয়টি পরিবারের পাশাপাশি বিজয়নগর থানাকে অবহিত করা হলে,পরবর্তীতে তার স্বামীর উপস্থিতিতে বিজয়নগর থানা পুলিশের কাছে প্রীতি খন্দকার হালিমাকে বুঝিয়ে দেওয়া হয়।তিনি আরো জানান-প্রীতি খন্দকার নিখোঁজ হওয়ার বিষয়ে জানিয়েছেন যে-সে ২৮শে মে দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করার সময় কয়েকজন তাকে পান খেতে দেয়।এরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।পরে বৃহস্পতিবার সকালে ৮টার দিকে নারায়ণগঞ্জের দেওয়ানবাগের হাইওয়ে সড়কে উনাকে রেখে যাওয়া হয়।এর পূর্বে, ২৮শে মে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নিখোঁজ হন প্রীতি খন্দকার।পরে তার স্বামী মাসুদ খন্দকার এ বিষয়ে স্থানীয় থানায় জিডি করেন।এতে তার স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST