ঢাকাSunday , 2 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে  নবগঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা।

Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধান,সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রদীপ কুমার সহ প্রমুখ।

 

পরে একে একে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সর্বস্তরের  নেতা-কর্মীরা নবনির্বাচিত  উপজেলা চেয়ারম্যান  ও ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে  রোববার (২ জুন) দুপুরে  সদর উপজেলার সর্বস্তরের হাজার হাজার মানুষ শহরে চৌরঙ্গী মোড় থেকে নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের নবনির্বাচিক চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভকে নিয়ে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণিক করে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

পরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ম্যূারালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ ও সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

 

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুম রুমে  নবগঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST