ঢাকাWednesday , 12 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-এসএসসি ২০২৪ –

দেশ চ্যানেল
June 12, 2024 12:26 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা মাঠ চত্ত্বরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-এসএসসি ২০২৪ অনুষ্ঠিত হয়।উপজেলার ২৮ টি মাধ্যমিক স্কুল ও ১০ টি মাদ্রাসা এবং ১ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২২ জন কৃতি শিক্ষার্থী,অভিভাবক ও গুণীজনদের নিয়ে বুধবার সকালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি প্রথমে কোরআন তেলাওয়াত ও বাংলা অনুবাদ দিয়ে শুরু করা হয়।কৃর্তি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ- ৩(সোনারগাঁ)আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।তিনি কৃর্তি সকল ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা অনুযায়ী ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।তিনি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন-তোমরা সঠিক লক্ষ্য নিয়ে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে,যেন তোমরা তোমাদের নিজ কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছতে পারো।তিনি আরো বলেন-তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ,তোমরাই আগামীর নেতৃত্ব দিবে এদেশের।এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত কৃর্তি সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন।কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন-সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান,জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান রুবিয়া সুলতানা,সোনারগাঁ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামলী আক্তার,সনমানদী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ,বৈদ্যের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আল আমিন সরকার,বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন বাবুল,জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।এসময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও অভিভাবক এবং স্কুলের গভর্নিং বডির সভাপতিরা তাদের নিজনিজ অনুভূতি ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST