ঢাকাWednesday , 12 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র অর্থ সহায়তা প্রদান ।

দেশ চ্যানেল
June 12, 2024 2:20 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রাণ পূর্ণঃবাসন কমিটির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উপজেলার হুড়কা ইউনিয়নের বগুড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

রামপাল উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,

শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওয়াদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সদস্য আয়শা সিদ্দিকা মানি।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমসহ জেলা ও রামপাল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রবল ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪১ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

এদিকে কেন্দ্রীয় নেতাদের আগমনের খবরে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে যোগ দেয় তৃণমূলের নেতা কর্মীরা। বহুদিন পরে কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে উচ্ছ্বাস ও উদ্দীপনার কমতি ছিলনা নেতা কর্মীদের মাঝে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST