ঢাকাSaturday , 15 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামগড় সীমান্তে টার্ট বুটাইল হাইড্রোপেরক্সাইড রাসায়নিক দ্রব্য -উদ্ধার ।

দেশ চ্যানেল
June 15, 2024 9:20 am
Link Copied!

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির পার্বত্য জেলা রামগড় উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ কাজে ব্যবহৃত ৪০ কেজি রাসায়নিক ‘টার্ট বুটাইল হাইড্রোপেরক্সাইড’ উদ্ধার করেছে বাংলাদেশ-৪৩ ব্যাটালিয়ন বিজিবি।

১৪ই জুন শুক্রবার গভীররাতে রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি,র জোন সদর দপ্তরের আওতায় কাঁশিবাড়ি বিওপি অধীনস্থ মন্দির ঘাট স্থান হতে রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি থেকে জানানো যায় যে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রামগড় সীমান্তে মন্দির ঘাট নামক স্থানে রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি, র ৬ সদস্যের একটি টহল দল অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা করার বিষয়টি বুঝতে পেয়ে ওই স্থানে চোরাচালনা মালামাল গুলো রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।পরে মন্দির ঘাট নামক স্থানে তল্লাশি চালিয়ে রেখে যাওয়া অবৈধ মালামাল “’টার্ট বুটাইল হাইড্রোপেরক্সাইড“নামে এ রাসায়নিক দ্রব্য উদ্ধার করেছে রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি। উদ্ধারকৃত রাসায়নিক দ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১,৫০০/-(এক চল্লিশ হাজার পাঁচ শত) টাকা।

আরো জানা যায় যে – এটি স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ, ডাইং ইন্ডাস্ট্রি, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, ওয়াটার ট্রিটমেন্টে সহ বাথরুম পরিষ্কার, কাপড় ধোয়াসহ নানান কাজে ব্যবহার করা হয়। যা সঠিক মাপে সঠিক সময়ে ও সঠিক তাপমাত্রায় এটি ব্যবহার না করলে ক্ষতি হাওয়ার সম্ভবনা বেশি বলে মনে করেন।

আরো উল্লেখ করেন – উদ্ধারকৃত এসব রাসায়নিক দ্রব্য রামগড় থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে পরবর্তীতে ওইসব চোরাকারবারি মালামাল ধ্বংস করার জন্য রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি, র জোন সদর দপ্তরে জমা করা হয়েছে। উদ্ধারকৃত রাসায়নিক দ্রব্য ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

বাংলাদেশ ৪৩ব্যাটালিয়ন বিজিবি,র রামগড় জোন সদর দপ্তরের অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন (পিএসসি) জানান, বাংলাদেশ সীমান্তে কোন ধরনের অবৈধ কার্যকলাপকে বিজিবি,র পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না।বিজিবি,পক্ষ থেকে তহলধার বৃদ্ধি ও সজাগ রয়েছে। সীমান্ত রক্ষায় বিভিন্ন ধরনের কার্যক্রম দমনের ৪৩ ব্যাটালিয়ন বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST