ঢাকাSaturday , 15 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার মাটিডালিতে চাঁদাবাজি সময় হাইওয়ে পুলিশের হাতে আটক- ২ ।

দেশ চ্যানেল
June 15, 2024 3:21 pm
Link Copied!

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়া পৌরসভার স্লিপ দিয়ে বগুড়া – রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকায় চাঁদাবাজি করার সময় দুই চাঁদাবাজকে আটক করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।

 

আজ শনিবার ১৫ জুন সকালে রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে ২ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া ফুলবাড়ির মনজুরুল প্রামানিকের ছেলে আলামিন (২৫) এবং মানিকচক পশ্চিম পাড়ার হান্নান আলীর ছেলে মেহেদী হাসান (২৪)।

 

এদিকে, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী জানান, বগুড়া – রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকায় সিএনজি চালক শহিদুল ইসলামকে পৌরসভার স্লিপ দিয়ে চাঁদাবাজি করছিলেন গ্রেফতার কৃতরা।

এসময় ঘটনাস্থলে কুন্দারহাট হাইওয়ে পুলিশ উপস্থিত হয় এবং ওই দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা ও বগুড়া পৌর সভার স্লিপ উদ্ধার করা হয় ।

তিনি আরো বলেন, মহাসড়কে এরকম অবৈধ চাঁদাবাজি করতে দেখা গেলে, সেটা কঠোর হাতে দমন করবে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।

 

এ বিষয়ে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় চাঁদাবাজি মামলা হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST