ঢাকাFriday , 21 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের চিতলমারীতে দাদীর ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে এলেন রায়হান।

দেশ চ্যানেল
June 21, 2024 1:57 pm
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে এই প্রথম বারের মত হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর।

 

হেলিকপ্টরে করে বর আসার সংবাদ ছড়িয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দুপুর থেকে চিতলমারী একে ফজলুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভীড় জমাতে থাকেন স্থানীয় উৎসুক জনতা। পূর্ব থেকে নিরাপত্তা নিশ্চিত করণের জন্য বিদ্যালয় মাঠে পুলিশ মোতায়েন করা ছিল।

 

বেলা ৩ টার দিকে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টরে করে পার্শ্ববর্তী উপজেলা নাজিরপুরের চরমাটিভাঙ্গা গ্রাম থেকে মাঠে অবতরণ করেন ডাঃ রুহুল আমীনের ছেলে বর রায়হান আমীন (২৮)। এ সময় বর রায়হান আমীনের  সাথে তার নানীসহ আরো ৪ জন আত্মীয় ছিলেন। হেলিকপ্টর থেকে নামার পর কনে পক্ষের লোকজন বর ও তার আত্মীয়দের ফুল দিয়ে বরণ করে  নেন। এ সময় শত শত উৎসুক জনতা বরকে দেখতে ভীড় জমান।

 

হেলিকপ্টর থেকে নেমে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বর রায়হান আমীন বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদী আনোয়ারা বেগম ইচ্ছা পোষণ করে বলতেন তার নাতিকে হেলিকপ্টরে করে বিয়ে করাতে নিয়ে যাবেন। দাদী আনোয়ারা বেগম ২০০৫ সালে মারা গেলেও তাঁর ইচ্ছা পূরণ করতে তিনি হেলিকপ্টরে করে বিয়ে করতে এসেছেন।

 

বরের পিতা ডাঃ রুহুল আমিন জানান,  পূর্ব থেকে পারিবারিক ভাবে চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী গ্রামের অবসরপ্রাপ্ত নৌ সেনা সদস্য সাইফুর রহমানের কন্যা সাজিয়া আমিনের (১৯) সাথে তার ছেলে ডেভেলোপার ব্যবসায়ী রায়হান আমীনের বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনে হেলিকপ্টরে করে  তার ছেলে বিয়ে করতে আসে। তিনি সকলের কাছে নব দম্পতির জন্য দোয়া কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST