মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ. মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে মহর বেপারীর বাড়ি সংলগ্ন রাস্তাটি ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহীনুর রহমান । গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়াত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিল স্থানীয় পথচারী ও পরিবহন চালকেরা। স্থানীয় এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তার অবস্থা খারাপ থাকায় গ্রামের প্রায় শতাধিক পরিবারের চলাচলে অনেক কষ্ট হয়েছে। রাস্তাটি মেরামতে অবশেষে শাহীনুর মেম্বার নিজে কোদাল দিয়ে মাটি কেটে মেরামত করে দেয়ায় আমরা আনন্দিত। ইউপি সদস্য মোঃ শাহীনুর রহমান বলেন, গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের...
মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে মহর বেপারীর বাড়ি সংলগ্ন রাস্তাটি ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহীনুর রহমান ।
গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়াত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিল স্থানীয় পথচারী ও পরিবহন চালকেরা।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তার অবস্থা খারাপ থাকায় গ্রামের প্রায় শতাধিক পরিবারের চলাচলে অনেক কষ্ট হয়েছে। রাস্তাটি মেরামতে অবশেষে শাহীনুর মেম্বার নিজে কোদাল দিয়ে মাটি কেটে মেরামত করে দেয়ায় আমরা আনন্দিত।
ইউপি সদস্য মোঃ শাহীনুর রহমান বলেন, গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি।প্রত্যেক মানুষকে তার সাধ্যমতো সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। আমরা সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিতে চাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।