ঢাকাFriday , 28 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্টির মধ্যে বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান।

দেশ চ্যানেল
June 28, 2024 4:25 am
Link Copied!

 লোহাগড়া প্রতিনিধি:নড়াইল

নড়াইলের লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্টির মধ্যে বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

 

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলায় নৃতাত্বিক (আদিবাসী) জনগোষ্টির মধ্যে ৫টি বসতঘর, শিক্ষার্থীদের ১০টি বাইসাইকেল এবং প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত অদ্যায়নরত ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

 

এ ছাড়া ২০জন জেলের মধ্যে ৪০টি ছাগল এবং ছাগল রাখার ঘর ও খাবার বিতরণ করা হয়েছে।

লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে এসব উপকরন বিতরণ করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন, শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, কৃষি কর্মকর্তা ফারজানা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST