ঢাকাTuesday , 2 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের মূহমূহ বোমা বিস্ফোরণ! আতঙ্কে এলাকাবাসী ।

Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে মূহমূহ বোমা বিস্মরণের ঘটনা ঘটেছে। পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কাজী কান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাজায়- দীর্ঘদিন যাবত আধিপত্য নিয়ে মিরাজ হাওলাদার ও আপাং কাজীর মধ্যে বিরোধ চলে আসছে।

ঈদের আগ থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিল। পরিস্থিতি শান্ত থাকায় অত্র এলাকা থেকে পুলিশ চলে আসলে,পূর্বের জের ধরে গতরাতে

দু-গ্রুপে বোমা হামলা শুরু করলে পুনরায় সংঘর্ষে লিপ্তহয়। এসময় হাত থেকে খসে বোমা মাটিতে পরে গিয়ে বিস্ফোরণ হয়ে তিন জন আহত হয়। তিন জনের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে তারা হল এনায়েতনগর ইউনিয়নের নান্না মৃধার ছেলে কাইয়ুম মৃধা,আব্দুল কাদের সরদারের ছেলে শহিদ এবং

কালাইসরদার চর এলাকার জামাল হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার। পরে রাতেই তাদের উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা না করিয়ে গোপনে অন্নত্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তারই জের ধরে আজ (০২ জুলাই) মঙ্গলবার সকাল থেকে দু-গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও মুহমুহ বোমা বিস্মরণের ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

এ ব্যাপারে আপাং কাজী বলেন মিরাজ হাওলাদার,জুয়েল হাওলাদারের লোকজন এলাকায় সন্ত্রাসীকর্মকান্ড পরিচালনা করে আমরা বাধা দেয়ায় আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গতরাতে লোক ভাড়া করে এনে বোমা হামলা করে। এসময় ওদের হাতের থেকে হাত বোমা মাটিতে বিস্ফোরণ হয়ে ওদেরই তিন জন আহত হয়।

আমরা এর সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি ।

এ ব্যাপারে মিরাজ হাওলাদারের ভগ্নিপতি জুয়েল হাওলাদার বলেন, আহত তিনজন আমাদের লোক না,আমরা তাদের চিনি না। আপাং কাজী গ্রুপের লোকে ওদের ভাড়া করে এনেছে আমাদের উপর হামলা করার জন্য।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার আবদুল্লাহ মামুন বলেন, গতকাল গভীর রাতে বোমা বিস্ফোরণ করে এবং সকালে দু-গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST