ঢাকাThursday , 4 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ।

দেশ চ্যানেল
July 4, 2024 10:07 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের গোপালপুর কালকিনি শাখা গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ (০৪ জুলাই) বৃহস্পতিবার দুপুরে শাখা কার্যালয়ে প্রতিটি সদস্যদের মাঝে ৬ টি করে এ ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
জানা যায়, জলবায়ু পরিবর্তনের চ্যালেজ্ঞ মোকাবেলায় গ্রামীণ ব্যাংক ইতিমধ্যেই ২০২৩ সাল পর্যন্ত দেশব্যাপী ৩৯.৫৩ কোটি বৃক্ষরোপন করেছেন। গত মে মাসের অনুষ্টিত যোনাল ম্যানেজার সম্মেলন-২০২৪ সালে ৩০ কোটি বৃক্ষরোপনের পরিকল্পনা করেন। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বৃক্ষরোপনের “প্রথম বিশেষ দিবস” উপলক্ষে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংক গোপালপুর কালকিনি শাখা তাদের প্রতিটি সদস্যদের মাঝে ৬ টি করে বিভিন্ন প্রকারের ফলজ গাছের চারা বিতরণ করেন। পর্যায়ে ক্রমে এ শাখা তাদের সক্রিয় ২৭১৩ জন সদস্যের মাঝে এ চারা বিতরণ করবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার যোনাল ম্যানেজার এম এ মান্নান, এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রহিম, গোপালপুর কালকিনি শাখার শাখা ব্যবস্থাপক(পি.ও)মোঃ হাবিবুর রহমান,সিঃঅঃ সেকেন্ড অফিসার মোঃ ছিদ্দিক আমিন,অফিসার মোঃ বশির আহমেদ, নিজাম উদ্দিন, আব্বাস উদ্দিন, ইসমাইল খান ও মনোয়ার হোসাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST