ঢাকাSaturday , 6 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপালে মামলা করায় প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
July 6, 2024 11:40 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাট রামপালে জমির বিরোধে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর ছেলে রফিকুল ইসলাম। শনিবার (৬ জুলাই) প্রেসক্লাব রামপালের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, উপজেলার ছোট নবাবপুর গ্রামে গত ইং ০৪-০৫-২০২৪ তারিখ ভোর সাড়ে ৫ টার সময় বৃদ্ধ পিতা শামসুর রহমান ও মাতা আসমা বেগমকে মারপিট করে হাত- পা ভেঙ্গে পঙ্গু করে দেন প্রতিপক্ষ বজলুর রহমান মোল্যা, বাবলুর রহমান মোল্যা, আশিকুজ্জামান, রাসেল মোল্লা, ওসমান মোল্লা,কাকলী বেগম, খাদিজা বেগম, শাওন শেখ সহ অজ্ঞাত ৪/৫ জন। ওই সময় তারা গরু ক্রয়ের জন্যে পকেটে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে আমার মাতা আসমা বেগম বাদী হয়ে রামপাল থানায় মামলা করলে কিছু দিনের মধ্যে আইনের ফাঁক দিয়ে জামিনে বের হয়ে আসেন আসামীরা। তারা এসেই মামলার তুলে নিতে একের পর এক হুমকি দিচ্ছে। প্রকাশ্যে বলে বেড়াচ্ছে মামলার না তুললে তোর মা-বাপের মত করুণ পরিণতি ভোগ করতে হবে। এতে আমরা পরিবার পরিজন নিয়ে মারাত্মকভাবে নিরপত্তাহীনতায় ভুগছি। আমরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লেখনির মাধ্যমে পুলিশের নিরাপত্তার ও আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী করছি।

 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবলুর রহমান মোল্লা ও কাকলী বেগমের সাথে মুৃঠোফোনে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কিছুই বলা হয়নি বা কোন হুমকি দেয়া হয়নি। আমাদের সাথে বিরোধ বেধেছে। আমরা মিমাংশার চেষ্টা করছি।

সংবাদ সম্মেলনে ভিকটিম বাদী আসমা বেগম ও তার কন্যা আয়শা খাতুন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST