ঢাকাTuesday , 9 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সার্বজনীন পেনশন স্কীম প্রত্যাহারে তীব্র আন্দোলনে চবির কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ।

Link Copied!

আবু তালহা রাফি হাটহাজারী উপজেলা প্রতিনিধি

১৩ই মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কতৃক জারিকৃত সার্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন অভিলম্বে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রণীতব্য অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে ‘কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি’ পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

 

আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বৈষম্যমূলক প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার ফেডারেশনের আহবানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন।

এসময় আলোচকরা সার্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি পরিষদের প্রণীত অভিন্ন নীতিমালা বাতিল, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির প্রণীত ১১ দফা দাবি, এবং দেশের দ্রব্যমূল্যের অগ্রগতি সহ নানাবিধ সমস্যা নিয়ে বক্তব্য রাখেন এবং সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

বক্তব্য শেষে সকাল ১১:৩০ টার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবন থেকে মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার, শহিদ মিনার, বিবিএ ফ্যাকাল্টি হয়ে আবার প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।

এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

 

উল্লেখ্য গত ৩০ই জুন ঘোষণা করা হয় সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস পালন এবং ৭ই জুলাই থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST