ঢাকাTuesday , 9 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে বাগেরহাটের জনপ্রতিনিধিদের পুষ্পস্তাবক অর্পণ।

Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।

বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও মাজার জিয়ারত করেছেন।

 

মঙ্গলবার দুপুরে টুংগীপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে উপস্থিত হয়ে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, ভাইচ চেয়াম্যান শেখ সুমন, মহিলা ভাইচ চেয়ারম্যান হনুফা বেগম শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন সহ বাগেরহাট জেলা, সদর ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তাবক প্রদান এবং দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST