ঢাকাFriday , 12 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুদকের চোঁখে কালো চশমা, ধামরাইয়ে পুলিশ কনেষ্টবল সুমনের অবৈধ সম্পদের সন্ধানের পরে ও সে কিভাবে চাকুরীতে বহাল ।

দেশ চ্যানেল
July 12, 2024 5:45 pm
Link Copied!

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন কুলির ছেলে পুলিশ কনস্টেবল সুমনের পাহাড় পরিমান অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পরে ও সে বহাল তবিয়তে রয়েছে । জানাগেছে , ধামরাইয়ের সানোড়া গ্ৰামের দরিদ্র পরিবারের সন্তান কনেষ্টবল সুমন হঠা্ৎ পাড়ার পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ায় বিভিন্ন অভিযোগে ২০২১ সালে পুলিশ হেডকোয়ার্টার থেকে পুলিশের ( এস বি ) গোয়েন্দা সংস্থার কাছে তদন্তের জন্য দিলে তদন্ত কর্মকর্তা কনেষ্টবল সুমনের অবৈধ সম্পদের খোঁজ পেয়ে ( এস বি ) সঠিক প্রতিবেদন প্রদান করেন পুলিশ হেডকোয়ার্টারে । অবৈধ সম্পদের সঠিক তথ্য পাওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ কনেষ্টবল সুমন কে চাকুরী থেকে সাময়িক বহিষ্কার প্রদানও করে । কিন্তু চতুর দুর্নীতি বাজ সুমন মোটা অংকের উৎকোচ দিয়ে অসাধু পুলিশ কর্মকর্তাকে ম্যানেজ করে পুনরায় চাকুরীতে বহাল হয়েছে । যে কারনে কনেষ্টবল সুমন বহাল তবিয়তে থেকে ধামরাই , সাভার ও আশুলিয়ায় এলাকায় পুলিশের কনেষ্টবলে নিয়োগ বানিজ্য করে কোটি কোটি টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিয়ে সে দুর্নীতি, অনিয়ম চালিয়ে যাচ্ছে । এই কনেষ্টবল সুমন প্রায় এক হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ায় এলাকায় জনমনে এখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে । এই চতুর কনেষ্টবল সুমন তার অবৈধ সম্পদ প্রায় ভাই , বোন , স্ত্রী ও ছেলে মেয়ের নামে লিখে দিয়েছেন যাতে সে দুর্নীতি দমন কমিশন ( দুদকের ) হাতে ধরা না পরে । এখন ও গোপনে সকাল বিকাল তরুন তরুনীরা পুলিশ কনেষ্টবল , কারারক্ষী ও বিজিবি সহ বিভিন্ন চাকুরীর জন্য ভীর জমাচ্ছে সুমনের ভাই নাজিমুদ্দিনের কাছে । ১২/১৫ লাখ টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবলে চাকুরী দিচ্ছে এই সুমন চক্ররা । সুমনের ভাই , ভাতিজা ও ভাতিজি জামাই মিলে ১০ জন সরকারি চাকুরী হয়েছে এই দুর্নীতি চক্রের ম্যাধমে । দুর্নীতি দমন কমিশন ( দুদক ) সঠিক তদন্ত করলেই বের হয়ে আসবে সুমনের আসল থলের বেড়াল । দেশ চ্যানেলের তথ্যনুসন্ধান অব্যাহত রয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST