ঢাকাTuesday , 16 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটা সংস্কার এর পক্ষে মানিকগঞ্জে মেডিক্যাল শিক্ষার্থীদের মানববন্ধন।

দেশ চ্যানেল
July 16, 2024 11:01 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে এবার মানিকগঞ্জে মানববন্ধন করেছেন কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ১৬ই জুলাই সকাল ১১টায় কর্নেল মালেক মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে র্যা লি নিয়ে গড়পাড়া সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় কর্নেল মালেক মেডিকেল কলেজের ক্যাম্পাসে ফিরে যান।

এ সময় শিক্ষার্থীদের হাতে নারী যেখানে অনন্যা কোটা সেখানে অবমাননা, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, মুক্তি চাইলাম যুক্তি চাইলেন যুক্তি দিলাম রক্ত ঝরালেন, কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই, একাত্তরের সন্তানেরা গর্জে ওঠো আরেকবার ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অন্যায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক।

এছাড়াও সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তাঁরা বলেন, দেশের আপামর ছাত্রজনতাকে উত্তেজিত করে তার পরিণতি কখনোই ভালো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST