ঢাকাTuesday , 16 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেরিবাধে ঘুরতে এসে সন্ত্রাসী হামলার স্বীকার।

দেশ চ্যানেল
July 16, 2024 11:05 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে ঘুরতে আসলে সন্ত্রাসীদের হামলা শিকার হন এক ভ্রমণপিপাসু।গতকাল সোমবার শেষ বিকেলে কাঁচপুর পূর্ব বেহাকৈর বেরীবাঁধ এলাকায় ঘুরতে আসলে ইয়ামিনের ছেলে ইফরান ভূইয়া(১৭)গ্রাম -যাত্রামুড়া থানা -রূপগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ সন্ত্রাসী হামলার স্বীকার হন।ইরফান ভূঁইয়া এখলাস উদ্দীন ভূইয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।ইফরান ভূইয়া জানায়-সে শেষ বিকালে কাচপুর পূর্ব বেহাকৈর ওলামা নগর বেরীবাঁধ এলাকায় ঘুরতে আসলে এলাকার কিছু কিছু সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে ইফরান ভূইয়াকে ঘিড়ে ফেলে।সে কিছু বোঝার আগেই তার সাথে থাকা একটি আইফোন ছিনিয়ে নিয়ে এবং সন্ত্রাসীরা বলে পাঁচ হাজার দিলে আই ফোন ফেরত দিয়ে দিবে।ইরফান ভূইয়া উপায়ান্তর না পেয়ে তার চাচা মনির হোসেনকে জানালে,তার চাচা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা জানতে চাইলে,সন্ত্রাসীরা তার চাচাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।সাথে থাকা চাচাত ভাই ইয়ানুস ভূইয়াকেও লোহার রড দিয়ে মারধর করে আটকে রাখে।পরে তাদেরকে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে তাদের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ‍্যকমপ্লেক্সে পাঠানো হয়।

সন্ত্রাসী ঘটনায় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ সাজিদুর রহমান( ২৮) পিতা মোঃ মতিউর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় ৭ জনকে প্রধান আসামি ও আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।এলাকাবাসী সূত্রে জানা যায়-উপজেলার কাঁচপুর পূর্ব বেহাকৈর ওলামা নগর এলাকাটি নদীর পাশ হওয়ায় অনেকেই এখানে ঘুরতে আসেন।ঘুরতে আসা অপরিচিত পর্যটকেরা কিছু বুঝে ওঠার আগেই বখাটে সন্ত্রাসীরা পর্যটকদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।এলাকাবাসী আরো জানায়-স্থানীয় জনপ্রতিনিধিরা অর্থের কারণে নীরব ভূমিকা পালন করে তাদের কাছ থেকে কিছু ফয়দা লাভ করছে।এই ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়,এদের দেখার কেউ নেই।যদি এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়,তাহেলে ওলামা নগর এলাকাটি পর্যটন নগরী হিসেবে পরিচিত লাভ করবে।তাই এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST