ঢাকাTuesday , 30 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্ট সেবা প্রত্যাশীদের জন্যে বিকল্প ব্যবস্থা।

দেশ চ্যানেল
July 30, 2024 5:29 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

ছাত্রদের কোটা আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে নারায়ণগঞ্জের স্থানীয় পাসপোর্ট অফিস।আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রস্তুত থাকা সাড়ে ৬ হাজার পাসপোর্ট পুড়িয়ে দেওয়া দিয়েছে।ক্ষতিগ্রস্ত পাসপোর্ট অফিসে সাধারণ জনগণের সেবা পেতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।এরই মধ্যে জেলার পাসপোর্ট সেবা প্রত্যাশীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল হক।নারায়ণগঞ্জবাসীর পাসপোর্ট সেবা পেতে ৩ জেলার পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন-সাড়ে ৬ হাজার রেডি পাসপোর্ট পুড়িয়ে দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি ঠিক কবে নাগাদ চালু করা যাবে এটি বলা অনিশ্চিত।তবে পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কিছু নির্দেশনা পাঠানো হয়েছে,নারায়ণগঞ্জ জেলার আওতায় থাকা পাসপোর্টগুলো অঞ্চলভেদে নরসিংদী পাসপোর্ট অফিস,কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস ও মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হবে।তিনি জানান- সোনারগাঁ,রূপগঞ্জ ও আড়াইহাজারের বাসিন্দাদের নরসিংদী পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।নারায়ণগঞ্জ সদরের ও ফতুল্লার বাসিন্দাদের কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে যেতে হবে।সিদ্ধিরগঞ্জ ও বন্দরবাসীর মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে।জেলা প্রশাসক বলেন- বিদেশে যাওয়ার জন্য মানুষ প্রতিনিয়ত পাসপোর্ট তৈরি করার চেষ্টা করছেন। প্রতিনিয়ত পাসপোর্ট নবায়ন করার ব্যবস্থা সরকার চালু করে দিয়েছে।এখন থেকে মুন্সিগঞ্জ,কেরানীগঞ্জ ও নরসিংদী এই ৩ জেলাতে নারায়ণগঞ্জের বাসিন্দারা পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট এর জন্য আবেদন সহ পাসপোর্টের সকল সেবা গ্রহণ করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST