মোল্লাহাটে মৎস্য সপ্তাহ পালন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সভা অনুষ্ঠিত।
মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা, সমন্বয় কমিটি ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এবং উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সকল সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মিল্টন ও রিনা পারভীন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিল থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, কৃষি অফিসার অনিমেষ বালা, মৎস্য অফিসার আব্দুস সালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ প্রমূখ।...
মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা, সমন্বয় কমিটি ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এবং উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সকল সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মিল্টন ও রিনা পারভীন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিল থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, কৃষি অফিসার অনিমেষ বালা, মৎস্য অফিসার আব্দুস সালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ প্রমূখ। মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।