সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি 'ভরবো মাছে মোদের দেশ', 'গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১জুলাই, বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ ও এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরবর্তীতে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা শেষে সেরা মৎস্য চাষীদের ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: এরশাদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার , উপজেলা সিনিয়র সহকারী কমিশনার(ভুমি) মো:রাহাত বিন কুতুব,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার...
সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি
‘ভরবো মাছে মোদের দেশ’, ‘গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
৩১জুলাই, বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ ও এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরবর্তীতে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা শেষে সেরা মৎস্য চাষীদের ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: এরশাদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার , উপজেলা সিনিয়র সহকারী কমিশনার(ভুমি) মো:রাহাত বিন কুতুব,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, মৎস্য কর্মকর্তা মো : আবু আসাদ ফরিদুল হক,মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, সম্পাদক সাব্বির হাসান সহ মৎস্যচাষি ও মৎস্যজীবীগণ।
উল্লেখ্য, ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে মৎস্য সপ্তাহ পালিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।