ঢাকাSaturday , 3 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ।

দেশ চ্যানেল
August 3, 2024 12:08 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে  কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তিপাক স্লোগানে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা ১১ টায় সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে  হলি মিশন স্কুলের সামনে থেকে উপজেলা হাওয়ায় রোড়স্থ একটি  হোটেলের পাশে রাখা গাছের ডাল ও লাঠি নিয়ে মিছিলে অংশ নেয় কিছু শিক্ষার্থী,   ব্র‍্যাক অফিস হয়ে গালস্ স্কুল মোড়, হাইস্কুল মোড় হয়ে বালিজুড়ী বাজার  চৌ রাস্তা মোড়ে হাজারো শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।   এর পূর্বে গালস্ স্কুল মোড় হয়ে আন্দোলনকারীরা বালিজুড়ী বাজার চৌ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন  সাধারণ শিক্ষার্থী  ফয়সাল,লেমন, সংস্কৃতিকর্মী  লগ্না । মাদারগঞ্জ উপজেলায় বালিজুড়ী বাজারে বিক্ষোভ মিছিলে

 

আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই।

কোটা না মেধা ?. মেধা মেধা,  ছি ছি হাসিনা লজ্জায় বাচিনা

আমি কে তুমি কে ?.. রাজাকার রাজাকার

 

কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার, পুলিশকে দেখে তারা ভুয়া ভুয়া   ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে মাদারগঞ্জের সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে। উল্লেখ্য যে, সরকারি চাকরি সকল গ্রেডে সব ধরণের বৈষম্যমুলক  কোটা নিরসনের দাবীতে বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের ব্যানারে হাজারো শিক্ষার্থীরা।

 

উপজেলার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। এতে কোন স্থানে ভাংচুরের ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST