ঢাকাFriday , 9 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন।

দেশ চ্যানেল
August 9, 2024 2:17 pm
Link Copied!

মোঃ আরফাত সানি কক্সবাজার জেলা প্রতিনিধি:

শুক্রবার (৯আগষ্ট)বিকাল ৩টা চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড দিগরপানখালীর সকল সামাজিক সংগঠন ছাত্র জনতার উদ্যোগে চকরিয়া ভাঙ্গারমুখ মহাসড়কে এই মানবন্ধনের আয়োজন করা হয়।

 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন চকরিয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল করিম ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির আলী ৯নং ওয়ার্ড সামাজিক সংগঠণ এলিট ক্লাব এর প্রধান সমন্বয়ক সালমান সাকিব বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ডের রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি রায়হানুল ইসলাম চকরিয়া পৌরসভা মসজিদে দাখিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আফসার সিদ্দিকীসহপ্রমুখ।

 

তারা বলেন সৈরাচার সরকার ক্ষমতা থাকাকালীন তাদের লালিত বাহিনী দিগরপানখালীতে এক যুগের ও বেশি ধরে অবৈধভাবে বালু উত্তোলন,চাঁদাবাজি,অস্ত্রবাজি,রাষ্ট্রীয় সম্পদ ভোগসহ সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল,এখন সরকার পতন হওয়ায়,সাধারণ জনগণ সোচ্চার হয়েছে,এখন তাদেরকে প্রতিহত করার সময় এসেছে।

 

ছাত্রজনতা বলেন মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় যেমন মাতামুহুরির নদীর ভূগর্ব বিলিন হচ্ছে অপরদিকে ভূগোলিক সৌন্দর্য ও ন্যাব্যতা হারাচ্ছে। অন্যদিকে প্রতিবছর বর্ষার মৌসুমে শত শত ঘরবাড়ি মাতামুহুরি নদীতে বিলীন হচ্ছে এর প্রতিকারশরুপ দিগরপানখালীর ছাত্রসমাজ আর বসে থাকবে না। এখন থেকে বালু উত্তোলনে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সাধারণ জনগণ।

 

স্থানীয় সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রাইহান বলেন দিগরপানখালীতে যারা ক্ষমতার দাপট দেখিয়ে মাতামুহুরি নদী থেকে দীর্ঘদিন ধরে বালু বাণিজ্য করে তাদের পকেট ভরিয়েছে ৯ নম্বর ওয়ার্ডকে যারা জিম্মি করে রেখেছে তাদের প্রতিহত করার সময় এসেছে। আমরা ছাত্র জনতার মধ্য দিয়ে আরেকটি বিজয় অর্জন করেছি এখন আমাদের বসে থাকার সময় নেই এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে কোন জুলুমবাজ,চাঁদাবাজ,সন্ত্রাসের এই সমাজে ঠাই হবে না। এসময় অবৈধ বালু উত্তোলনকারীদের কঠোর হুশিয়ারী দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

এসময় মানববন্ধনে অংশ নেন দিগরপানখালী সর্বস্তরের জনগণ বিভিন্ন সামাজিক সংগঠন,ছাত্রজনতা,সুসীল সমাজ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST