ঢাকাSunday , 11 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সমন্বয়কদের সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
August 11, 2024 2:32 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রোববার(১১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, ইতোমধ্যে টাঙ্গাইলবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নাগরপুর-টাঙ্গাইল সড়কের এলাসিনে শামছুল হক সেতুর টোল উম্মুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন বাজার কমিটির নেতাদের সাথে বসে সভা করে দ্রুততম সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করবে।

সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, পুলিশ দায়িত্ব না নেওয়া পর্যন্ত পোষাকধারী শিক্ষার্থী তথা বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেণ্টের কর্মী, ক্যাডেটের শিক্ষার্থী ও নির্ধারিত পোষাকধারীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তবে কোনোভাবেই নির্ধারিত পোষাকধারী ব্যতিত কেউ সড়কে থাকবেনা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, কারও উপর অত্যাচার-নির্যাতন বা লুটপাটের জন্য আমাদের আন্দোলন নয়- জনসাধারণের জানমালের সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম, ইমরান কবির ও শাহাদত হোসেন সিয়াম। এ সময় মির্জা স্মরণ, ওবায়েদউল্লাহ্ ভূইয়া আলিফ ও সাব্বির তালুকদার সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সমন্বয়করা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। চলতি মাসে ছাত্র-জনতার হাত ধরে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা টাঙ্গাইলের মানুষদের নিয়ে রক্ষা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST