ঢাকাMonday , 12 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সাংবাদিক সুমনের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট, আহত ৫-

দেশ চ্যানেল
August 12, 2024 11:29 am
Link Copied!

রংপুর প্রতিনিধিঃ

সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে পুলিশ হীন মাঠে এক শ্রেণীর সুযোগসন্ধানী দুষ্কৃতিকারীরা রংপুর সদর উপজেলার এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর করেছে।

 

শুক্রবার (৯ আগস্ট) রাত ৮ টার সময় উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মহাদেবপুর পশ্চিম পাড়ায় সাংবাদিক নওশের আলম সুমনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি দৈনিক যায়যায়দিন ও গ্লোবাল টেলিভিশনের দুবাই (ইউএই) সংবাদদাতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক নওশের সুমন দুবাই থাকা অবস্থায় স্থানীয় ভূমিদস্যুরা তাদের জমি জবরদখল করে নেয়। কয়েকদিন আগে ছুটিতে দেশে ফিরে জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। এরপর থেকেই বিভিন্ন হুমকিধামকি দিতে শুরু করে ভূমিদস্যুরা। তার প্রেক্ষিতে রংপুর সদর কোতয়ালী থানায় একটি জিডি করেন সাংবাদিক সুমন।

বিজ্ঞাপন

ঘটনার রাতে মোটরসাইকেল বহরযোগে স্থানীয় ভূমিদস্যু ও তাদের ভাড়াটে একদল দুষ্কৃতিকারী সুমনের বাড়িতে ডুকে হামলা শুরু করে। হামলায় গুরুতর আহত অবস্থায় সাংবাদিক নওশের সুমন সহ পরিবারের ৫ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এসময় হামলাকারীরা সুমনের ঘরের ভিতরে ব্যাপক ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। বাড়ির ভিতর টাটি ভেঁড়া ভাংচুর সহ বিভিন্ন গাছপালা কর্তন করেন।

 

হামলাকারীদের বেপরোয়া সহিংসতায় এবং হুমকি ধমকির কারণে সাংবাদিক নওশের সুমন পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে, এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

 

রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, আমি বিষয়টি অবগত আছি। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক, আমরা তদন্তসাপেক্ষে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST