ঢাকাWednesday , 14 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ।

দেশ চ্যানেল
August 14, 2024 2:03 pm
Link Copied!

হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবীতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠন। বুধবার সকালে উপজেলার মা মনি কমিউনিটি সেন্টারে অবস্থান নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচী শুরু করে।

বিজ্ঞাপন

উপজেলা  বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শামসুল হক নমু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন,বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খসরু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামসু, সহ সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী সহ বিএনপি যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডে শেখ হাসিনার বিচারের দাবী জানাই। এর আগে উপজেলার মা মনি কমিউনিটি সেন্টার  থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST