ঢাকাThursday , 15 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিএনপি কর্মীকে পিটিয়ে যখম করেছে আওয়ামী লীগের কর্মীরা।

দেশ চ্যানেল
August 15, 2024 10:15 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রামের বিএনপি কর্মীকে  পিটিয়ে গুরুতর আহত করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।

গতকাল বুধবার সন্ধ্যায় লোহাগড়া কোটাকোল ইউনিয়নে মাইগ্রামের মোস্তফা কামালের ছেলে মোস্তাফিজুর রহমান সে বিএনপির কর্মী।  গত১৪ আগষ্ট বুধবার সন্ধ্যায় মোস্তাফিজ তার ফুফু বাড়ি কুমড়ি গ্রাম থেকে নিজ বাড়ি আসার পথে মাইগ্রাম চৌরাস্তায় পৌছালে কোটাকোল ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার সাইদুল এর নেতৃত্বে লিমন,ইসরাফিল,এখলাচ,আনসার,নুরমিয়া, সহ ১৪/১৫ জনের একটিদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা করে তাকে পিটিয়ে গুরুতর যখম করে। মোস্তাফিজের ডাকচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এখবর শুনে লোহাগড়া উপজেলার নেতারা তাকে হাসপাতালে দেখতে যান। মোস্তাফিজের সাথে কথা হলে তিনি বলেন আমি বিএনপির একনিষ্ঠ কর্মী । গ্রামে আমারদের জনবল কম সেই কারনে সাইদুল মেম্বার তার লোকজন দিয়ে হামলা করে পিটিয়ে যখম করেছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত সাহিদুল মেম্বার বলেন আমি মাইগ্রামে বসবাস করিনা।আমি কোন মারামারি সংগে জড়িত নাই।এব্যপারে আমি কিছু জানিনা। আমি আওয়ামী লীগ করি বিধায় আমার কথা বলছে এটা আক্রোশ মুলক।

 

এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কান্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন ঘটনা শুনেছি তারা যদি মামলা দেয় আমি মামলা নিবো এবং দোষীদের গ্রেফতারের জোর চেষ্টা চালানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST