ঢাকাFriday , 16 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ আদানি ও মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র;বেড়েছে লোডশেডিং!

দেশ চ্যানেল
August 16, 2024 11:30 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার.

বন্ধ আদানির একটি ইউনিট ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র।এলএনজি সরবরাহ কমায় গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে না।এর মধ্যে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র। একই কারণে বন্ধ আছে ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। এতে বিদ্যুৎ চাহিদা মেটানো যাচ্ছে না। দুই দিন ধরে ঢাকার বাইরে বেড়েছে লোডশেডিং।

দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৭ হাজার মেগাওয়াট। তিন দিন ধরে দেশে লোডশেডিং বাড়তে শুরু করেছে। এ সময় দিনে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা হয়েছে ঘণ্টায় প্রায় ১৫ হাজার মেগাওয়াট। ঘাটতি হয়েছে দেড় হাজার মেগাওয়াটের বেশি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগ পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় এমন চিত্র দেখা গেছে। ঢাকার বাইরে কোনো কোনো গ্রামে দিনে ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিংয়ে ভুগছে মানুষ।

বিজ্ঞাপন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র বলছে, কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি থেকে আসে ১১০ কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত ২৭ মে থেকে বন্ধ। অ্যাকসিলারেটর এনার্জির টার্মিনাল থেকে এখন সরবরাহ করা হচ্ছে ৬০ কোটি ঘনফুট। দিনে এখন গ্যাস সরবরাহ নেমে এসেছে ২৬০ কোটি ঘনফুটে। বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ নেমে এসেছে ৯০ কোটি ঘনফুটের নিচে, যা সর্বোচ্চ ১২০ কোটি ঘনফুট পর্যন্ত সরবরাহ করা হয়েছিল। আড়াই মাস আগেও গ্যাস থেকে সর্বোচ্চ সাড়ে ৬ হাজার মেগাওয়াট উৎপাদন করা হতো। এখন হচ্ছে ৫ হাজার মেগাওয়াটের কিছু বেশি।কয়লাচালিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ৬০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। কারিগরি ত্রুটির কারণে ১০ আগস্ট বন্ধ হয়ে যায় উৎপাদন।কয়লাচালিত ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে আদানির বিদ্যুৎকেন্দ্র। গড়ে তারা প্রায় দেড় হাজার মেগাওয়াট করে সরবরাহ করছিল। বুধবার আদানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার কারিগরি কারণে একটি ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এখন দিনে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে তারা। উৎপাদনে ফিরতে আরও এক মাস লাগতে পারে।

ঘাটতি থাকায় ঢাকা শহরের আশপাশ এলাকায় ও ঢাকার বাইরে লোডশেডিং হচ্ছে। এলএনজি টার্মিনাল চালু হলে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন বাড়বে। আদানি চালু হতে আরেকটু সময় লাগবে। তবে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে শনিবার ও দ্বিতীয় ইউনিট থেকে রোববার উৎপাদন শুরুর কথা। এতে পরিস্থিতির উন্নতি হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST