ঢাকাSunday , 18 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যানের দূর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ।

দেশ চ্যানেল
August 18, 2024 12:11 pm
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন অনিয়ম দূর্নীতি,জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ ও সমাবেশ করেছে এলাকাবাসী।রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার সিপাহিপাড়া বাজার বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে এ সমাবেশ হয়।এর আগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন জমি দখলদার,লুটপাট,অর্থ আত্মাসাত করেছেন দাবী স্থানীয়দের।

ভুক্তভোগী রানা সহ দুই নাবালক সহোদর জানায়, সিপাইপাড়া বাজারের পাশে তাদের বসতভিটা। মিলন চেয়ারম্যান জোর করে জমি দখলে নিয়ে মার্কেট নির্মান করে তাদের অন্যত্র বাড়ি করে দেয়।তারা বসতভিটা ফেরত সহ মিলন চেয়ারম্যানের বিচার দাবি করেন।

চতুরাগছের জাহাঙ্গীর আলম বলেন,আমার বাসায় চেয়ারম্যান পুলিশ দিয়ে রেড দেয় কিন্তু বাসায় কিছু পায়নি। ১০মাস পর আমাকে মিথ্যা ইয়াবা মামলায় গ্রেফতার করান এই চেয়ারম্যান এবং এখনো আমি এই মামলায় আদালতে হাজিরা দিচ্ছি। এছাড়াও আরো দুটি মিথ্যা মালমায় আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।আমাকে মিলন চেয়ারম্যান আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।

ভুক্তভোগী সাইদুল আলম বলেন, আমাকে রাজনৈতিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে মামলা থেকে নাম কেটে দেওয়ার কথা বলে সারে তিন লক্ষ টাকা দাবি করেন। আমি গরু ও জমি বিক্রি করে চেয়ারম্যানকে টাকা দিয়েছি কিন্তু কিছুই করেননি। সেই মামলায় আমি এক মাস জেল হাজতে থেকে জামিনে মুক্তি পাই।

সফিউল আলম,ওবায়দুল হক,আশরাফুল ইসলামসহ আরো অনেকে বলেন,এই চেয়ারম্যান যে হারে মানুষের ক্ষতি করেছে অতিষ্ঠ সবাই।দলীয় প্রভাবের কারনে ভয়ে কেউ কিছু বলতে পারেনি।অচিরেই এই চেয়ারম্যানের পদত্যাগের দাবী করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST