ঢাকাSunday , 18 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে অসহায় প্রতিবন্ধী পঙ্গু মানুষের মাঝে হুইলচেয়ার চেয়ার বিতরণ। 

দেশ চ্যানেল
August 18, 2024 4:23 pm
Link Copied!

 আয়নাল হক রৌমারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে অসহায় গরীব দুঃখি পঙ্গু মানুষের মাঝে এ চেয়ার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মূলক তহবিল থেকে হুইলচেয়ার ক্রয়করেন। এবং ১৮/০৮/২০২৪ রবিবার সকাল ১২:৩০ মিনিট উপজেলা ভবনের নিচতলায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা করা হয়। ২০ জন পঙ্গুদের মাঝে ২০টি হুইলচেয়ার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, যুদ্ধাআহত বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কাদের ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা,সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল, ও আয়নাল হকসহ সকল সাংবাদিক বৃন্দরাও উপস্থিতি ছিলেন। অসহায় প্রতিবন্ধীরা সরকারের দেওয়া হুইলচেয়ার বিনামূল্যে পাওয়ায় অনেক আনন্দিত। তাদের পথচলার জন্য আনন্দ বিরাজমান দেখা গেছে প্রতিবন্ধীদের মনেপ্রাণে।

তারা সবাই বলছেন আমরা এই হুইলচেয়ার পেয়ে অনেক আনন্দিত। এছাড়াও কিছুটা হলেও এদিক সেদিকে আমরা ঘুরতে পারবো এটি হলো আমাদের বড় পাওয়া। এজন্য উপজেলা প্রশাসন ও সরকারকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছেন অসহায় প্রতিবন্ধীরা। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান তিনি তার বক্তব্যে বলেন আজ ২০জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হইলো। সামনে যারা পাওয়ার উপযোগী তাদেরকেও দেওয়া হবে বলে জানান। একইভাবে রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন আজকে যাদের হুইলচেয়ার দেওয়া হয়েছে আরও যারা পাওয়ার মতো আছেন তাদের জন্যও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST