শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজ খবর নিলেন শ্যামলী সমাজ কল্যাণ সমিতি।
আবদুর রহিম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাঈদ এর কবর জেয়ারত দোয়া, এবং তার পরিবারের সার্বিক খোজ খবর নেওয়া ও আর্থিক সহযোগিতা করলেন- শ্যামলী সমাজ কল্যাণ সমিতি। সোমবার ( ১৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে শ্যামলী সমাজ কল্যাণ সমিতির চেয়ারম্যান জুবায়ের তৌহিদ ও প্রকল্প কর্মকর্তা হিমেল আহাম্মেদ ও উত্তর বঙ্গ বিত্তিক প্রতিনিধি মাওলানা হাফেজ শহিদুল ইসলাম, রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে যান। এই সময় তারা শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করে আবু সাঈদের পিতা মকবুল হোসেনের সাথে সাক্ষাত করেন। উল্লেখ্য, আবু সাইদ ছিলেন একজন বাংলাদেশী শিক্ষার্থী ও ২০২৪...
আবদুর রহিম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাঈদ এর কবর জেয়ারত দোয়া, এবং তার পরিবারের সার্বিক খোজ খবর নেওয়া ও আর্থিক সহযোগিতা করলেন- শ্যামলী সমাজ কল্যাণ সমিতি।
সোমবার ( ১৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে শ্যামলী সমাজ কল্যাণ সমিতির চেয়ারম্যান জুবায়ের তৌহিদ ও প্রকল্প কর্মকর্তা হিমেল আহাম্মেদ ও উত্তর বঙ্গ বিত্তিক প্রতিনিধি মাওলানা হাফেজ শহিদুল ইসলাম,
রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে যান।
এই সময় তারা শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করে আবু সাঈদের পিতা মকবুল হোসেনের সাথে সাক্ষাত করেন।
উল্লেখ্য, আবু সাইদ ছিলেন একজন বাংলাদেশী শিক্ষার্থী ও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয়কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। ১৬ই জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন।কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহিদ বলে আখ্যায়িত করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।