ঢাকাTuesday , 20 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের তোপের মুখে ডাঃ মামুন হাসান।

দেশ চ্যানেল
August 20, 2024 1:33 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান। মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল থেকে ডাঃ মামুন হাসানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী বিক্ষুব্দ ছাত্র-জনতা। সকাল সাড়ে ৯ (ন’টায়) একটি মিছিল নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যায়। সেখানে ডাঃ মামুন হাসানকে না পেয়ে মিছিলটি চিতলমারী উপজেলা পরিষদ প্রধান ফটকে এসে অবস্থান নেয়।

এ অবস্থান কালে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডাঃ মামুনের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি আভিযোগ রয়েছে। অনতি বিলম্বে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। যত সময় পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততো সময় আমরা রাজপথে আবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনতা ডাঃ মামুন হাসানের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসানের মুঠোফোনে একাধিকবার কলদিলেও তার সাড়া পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST