ঢাকাTuesday , 20 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কােম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা।

দেশ চ্যানেল
August 20, 2024 1:49 pm
Link Copied!

আবদুর রহিম কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি

দেশের চলমান পরিস্থিতি ও বিগত আওয়ামিলীগ সরকারের কর্মকাণ্ড এর চিত্র তুলে ধরেন এবং চলমান রাজনৈতিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে কােম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।

 

২০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার সময় বসুরহাট নির্ঝর কনভেনশন হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কােম্পানীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক নরুল আলম সিকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপি’র সভাপতি আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা আরও বলেন আমরা হামলা, লুটপাট, নৈরাজ্যের বিরুদ্ধে। যারা লুটপাট করেছে আপনারা তাদের নাম দিন আমরা ব্যবস্থা নেবো। সভায় সকল ধরনের বিশৃঙ্খলা থেকে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST