ঢাকাFriday , 23 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে পথসভার মধ্যেদিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রী ও বিএনপির নেতাকর্মীর কবর জিয়ারত।

দেশ চ্যানেল
August 23, 2024 3:48 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে পথসভার মধ্যেদিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রী ও বিএনপির নেতাকর্মীদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপি সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনে মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব আনিসুর রহমান তালুকদার খোকন।

আজ(২৩ আগস্ট) শুক্রবার সকাল থেকে উপজেলার শিকারমঙ্গল,সিডি খান,রমজানপুর,কয়ারিয়া ও সাহেবরামপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে পথসভার মধ্যেদিয়ে আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রী ও বিএনপির নেতাকর্মীর কবর জিয়ারত এবং নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।

 

এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,হাজারো নেতাকর্মী ও অসংখ্য ছাত্র-ছাত্রীর জীবনের বিনিময়ে আজ দেশের মানুষের গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। স্বৈরাচার সরকারের পতন হয়েছে।

সকলে মনে রাখবেন, সেই আগের বাংলাদেশ কিন্তু এখন আর নেই। এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।

আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, সবার সমান অধিকার প্রতিষ্ঠা মানেই বাংলার মানুষের গনতন্ত্র। ৫ আগস্ট অর্জিত স্বাধীনতা রক্ষা করে চলতে হবে। কারো প্রতি অন্যায় সহ্য করা হবে।

তিনি আরও বলেন,ইনশাআল্লাহ, তারেক রহমান খুব শীগ্রই বাংলাদেশে ফিরে আসবেন।

দেশের কয়েকটি জেলা বন্যার পানিতে মানুষ দূর্বিষহ অবস্থায় আছে, আমাদের যার যতটুকু সম্ভব, তাদেরকে সহযোগিতা করার অনুরোধ রইল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST