ঢাকাSunday , 25 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ধামরাই পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক।

দেশ চ্যানেল
August 25, 2024 9:49 am
Link Copied!

ধামরাই প্রতিনিধি :

পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা ২৯তম( বিসিএস)ব্যাচের মমতাজ বেগম।

রবিবার (২৪ আগস্ট) সকালে তিনি প্রশাসক হিসেবে ধামরাই পৌরসভা কার্যালয়ে অফিস করেন।

মমতাজ বেগম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন । পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হয়। পৌরবাসীকে সঙ্গে নিয়ে দূর্ভোগ লাঘবে কাজ করা হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিস করতে হবে। কেউ ফাঁকি দিলে এবং কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।তিনি আরও বলেন পৌরসভার অসম্পূর্ণ কাজকে তিনি সম্পূর্ণ করবেন বলে আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা চন্দনা রানী সরকার, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোকসেদ, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, শিখা আক্তার, শিউলী বেগম, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, গত ২০ আগস্ট  অন্তর্বর্তী সরকার দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করা হলে, ধামরাই পৌরসভায় নবনিযুক্ত প্রশাসককে নিয়োগ দেওয়া হয়। আর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST