ঢাকাMonday , 26 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজের সংখ্যা একশত ছাড়িয়ে।

দেশ চ্যানেল
August 26, 2024 2:34 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার রুপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার কারাখানায় অগ্নিকান্ডের প্রায় ১৭ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি ফায়ার সার্ভিস।এর উপর অগ্নিকান্ডে নিখোঁজের সংখ্যা শতাধিক ছেড়ে গেছে বলে জানাযায়।সোমবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে ভিড় করতে দেখা যায় নিখোঁজদের স্বজনদের। এসময় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিখোঁজের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়।সর্বশেষ তথ্য মতে, নিখোঁজের সংখ্যা ১৭০ জন ছাড়িয়ে গেছে। তালিকায় নিখোঁজদের নাম এখনো সংগ্রহ করা হচ্ছে,সামনে আরো বাড়তে পারে বলে জানাযায়।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক(ঢাকা)লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম গণমাধ্যমকে বলেন- স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক এই তালিকা করা হচ্ছে।তালিকা করার পর তা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।পুলিশ তদন্ত করে ঘটনার ব্যাপারে চূড়ান্ত তথ্য প্রকাশ করবেন।

বিজ্ঞাপন

এদিকে,আগুন নিভানোর জন্য বিভিন্ন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।নরসিংদী জোনের উপসহকারী পরিচালক শিমুল রাজীব জানায়-আমরা এখনো আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছি।একাধিক পয়েন্টে থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন,আগুন নিয়ন্ত্রনে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।জানা যায়, রবিবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে দুর্বৃত্তদের দেওয়া আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস।ডেমরা,আদমজী,কাঁচপুর,সোনারগাঁও, ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে আসতে থাকে।ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST