মাদারগঞ্জে নদীভাঙ্গন রোধে ও মাহিন্দ্রা গাড়ি বেপরোয়া চলাচলের প্রতিবাদে মানববন্ধন।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের যমুনা নদী ভাঙ্গন কবলিত পাকরুল এলাকার শতাধিক বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলিন হয়ে যায়। পাকরুল এলাকা রক্ষার্থে যমুনা নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ ও মাটি টানার মাহিন্দ্রা গাড়ী বেপারোয়া চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার কোয়ালিকান্দি বাজারে মানববন্ধন ও র্যালী ১ নং চরপাকেরদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও জনসাধারণ। এ সময় বক্তব্য রাখেন সাবেক চাকরিজীবী সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আশিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চরপাকেরদহ ইউনিয়ন প্রতিনিধি আরিফুল ইসলাম, স্থানীয়...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের যমুনা নদী ভাঙ্গন কবলিত পাকরুল এলাকার শতাধিক বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলিন হয়ে যায়। পাকরুল এলাকা রক্ষার্থে যমুনা নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ ও মাটি টানার মাহিন্দ্রা গাড়ী বেপারোয়া চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার কোয়ালিকান্দি বাজারে মানববন্ধন ও র্যালী ১ নং চরপাকেরদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও জনসাধারণ।
এ সময় বক্তব্য রাখেন সাবেক চাকরিজীবী সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আশিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চরপাকেরদহ ইউনিয়ন প্রতিনিধি আরিফুল ইসলাম, স্থানীয় স্কুল শিক্ষক রুস্তম আলী ও রফিকুল ইসলাম, ইঞ্জিঃ কবির হোসেন প্রমূখ। বক্তারা যমুনা নদীর ভাঙ্গনের কবল থেকে পাকরুল এলাকা রক্ষার্থে দ্রুত বাধ নির্মান ও মাটি টানার মাহিন্দ্রা গাড়ী বেপরোয়া চলাচল বন্ধের দাবী জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।