ঢাকাTuesday , 27 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 27, 2024 5:20 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগষ্ট) কালীগঞ্জ জামায়াতে ইসলামীর কোলা ইউনিয়নের আমীর ডাক্তার মুক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা ওলিউর রহমান। তিনি বলেন গত ৫ই আগষ্ট বাংলাদেশ আবার স্বাধীনতা লাভ করেছে। ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় শহীদের মর্যাদা দেওয়ার দাবী জানান। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের স্মৃতি চারণ করেন। তিনি বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কালীগঞ্জে তাফসীর মাহফিলে বক্তব্য দিয়েছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু তালিব থানা সেক্রেটারি মাওলানা মতিউর রহমান সহ কোলা জামাল মালিয়াটের আমীরগন ও সাংবাদিক ইকবাল হোসাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST